গভীর রাতে ক্যাম্পাস ছাড়লেন হাবিপ্রবি উপাচার্য

১৩ জানুয়ারি ২০২১, ০৯:২৩ AM
উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মু. আবুল কাসেম

উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মু. আবুল কাসেম © ফাইল ফটো

চাকরির দাবিতে বাসভবনের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির পর বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ক্যাম্পাস থেকে বের হয়ে গেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মু. আবুল কাসেম।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়ে নিশ্চিত করে বলেন, উপাচার্য স্যার ক্যাম্পাস থেকে চলে যাওয়ার বিষয়টি আমরাও শুনেছি। যাওয়ার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করেছেন। এসময় তিনি একটি পত্রও লিখে গেছেন, তবে সেটি এখনো খুলে দেখা হয়নি।

হঠাৎ গভীর রাতে ক্যাম্পাস ত্যাগ করার বিষয়ে বিধান চন্দ্র বলেন, উপাচার্য স্যারের স্ত্রী অসুস্থ ছিলেন। তার চিকিৎসা প্রয়োজন ছিল। তবে তিনি কবে ফিরে আসবেন এটা ঠিক করে বলা যাচ্ছে না। এছাড়া স্যারের মেয়াদেরও শেষ সময় চলে এসেছে।

এর আগে উপাচার্যের বাসভবনের সামনে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি শুরু হয়। রাত ৮টা পর্যন্ত তাদের কর্মসূচি চলছিল। পরে রাত সাড়ে ৮টার দিকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ফজলুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তাদের সঙ্গে আলোচনায় বসেছি। যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে, সুতরাং খুব কম সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়ার কাজ শুরু করা হবে।

ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, পর্যবেক্ষণ করলেন কিম
  • ১৪ এপ্রিল ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার শিক্ষার্থী, ছাত্র…
  • ১৪ এপ্রিল ২০২৬
মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬