বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবির নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতাদের শ্রদ্ধা

১২ জানুয়ারি ২০২১, ০৩:০২ PM

© টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় শিক্ষক সমিতির সাবেক নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০ টায় শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদকে বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী ঘোষণা করা হয়।

এ নির্বাচনে সভাপতি পদে ড. মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে ড. মোঃ আবু সালেহ, সহ-সভাপতি পদে আবুল বাশার রিপন খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামসুল আরেফিন, কোষাধ্যক্ষ পদে মোঃ হাফিজুর রহমান এবং প্রচার সম্পাদক পদে সাদ্দাম হোসেন জয়ী হয়েছেন।

শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ড. মো: কামরুজ্জামান বলেন, আমাদের পূর্বের কমিটি এক বছর সফলভাবে দায়িত্ব পালন করেছে, আমরাও শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে সামনের দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করবো।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬