শিক্ষা ও গবেষণায় শাবিপ্রবি রোল মডেল: ভিসি

১২ জানুয়ারি ২০২১, ০২:৫৩ PM

© টিডিসি ফটো

সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিশ্ববিদ্যালয় আরও সামনের দিকে অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘Outcome Based Education Curriculum Concept Model and Development Strategy’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাবিপ্রবি সুশাসন, শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অন্যতম রোল মডেল। এ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নিয়মিত আপডেট করা হয়। আগামী শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের পাঠ্যসূচি বর্তমানে বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে প্রস্তুত করার জন্য কাজ করছি। এই কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান বিশ্বমানের সিলেবাস তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

কর্মশালায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সমাজকর্ম, নৃবিজ্ঞান এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬