বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতিতেও আওয়ামীপন্থীদের ‘অটো পাস’

১২ জানুয়ারি ২০২১, ০২:০৫ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক প্যানেল জয়লাভ করেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুব হাসান এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল জয়ী হয়েছিল। বিএনপি-জামায়াতপন্থী ও বামপন্থী শিক্ষকরা এ নির্বাচনে অংশগ্রহণ না নেওয়ায় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের ‘অটো পাস’ ঘোষণা দেয় নির্বাচন কমিশনার।

তবে বশেমুরবিপ্রবিতে বিএনপি-জামায়াতপন্থী ও বামপন্থী শিক্ষকদের কোন প্যানেল নেই। রয়েছে আওয়ামী লীগপন্থী দুটি প্যানেল— বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ এবং অপরটি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য।

এবারের নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ না করায় গঠনতন্ত্র অনুযায়ী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ জয়ী ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু ইন্সটিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক ড. মোঃ আবু সালেহ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, যুগ্ম-সম্পাদক পদে শামসুল আরেফিন, কোষাধ্যক্ষ পদে মোঃ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক পদে সাদ্দাম হোসেনকে জয়ী ঘোষণা করা হয়েছে।

তাছাড়া ৯টি সদস্য পদে ড. মোঃ রাশেদুজ্জামান পবিত্র, মাহমুদ আহমেদ , গাজী মোঃ মাহবুব, দিলরুবা আফরোজ পপি, মোঃ শরিফুজ্জামান, মোঃ মাইদুল হোসেন, অভিজিৎ বিশ্বাস, ইনজামাম উল হক এবং মোঃ নাছির উদ্দিন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার ড. মাহবুব হাসান বলেন, ১০ তারিখের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশনা ছিলো৷ কিন্তু বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ ব্যাতীত অন্য কোনো প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ না করায় গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে জয়ী ঘোষণা করা হয়েছে।

শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি ড. মো: কামরুজ্জামান বলেন, আমাদের পূর্বের কমিটি এক বছর সফলভাবে দায়িত্ব পালন করেছে, আমরাও শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে সামনের দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করবো।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬