প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা, বুয়েটের কারণে ঝুলে আছে সিদ্ধান্ত

১২ জানুয়ারি ২০২১, ১১:২৫ AM
রুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ

রুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারণে বাকি তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বুয়েট আমাদেরকে যে প্রস্তাব দিয়েছে তাতে আমরা একমত নই। তারপরও আমরা তাদের জন্য অপেক্ষা করছি। যদি সমঝোতা হয় তাহলে, বুয়েটসহ গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। অন্যথায় রুয়েট, কুয়েট ও চুয়েট আলাদা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেবে।’

তিনি আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে ইউজিসির সঙ্গে একটি বৈঠক করেছি। সেখানে চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলে আলোচনা করেছি। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই আমরা আরও একটি বৈঠকে বসব। আশা করি, একটি সমাধানে আসা যাবে। বুয়েট না এলে আমরা তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলে ভর্তি পরীক্ষার নেয়ার বিষয়ে একমত হয়েছি।’

জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনো একমত হতে পারেনি চার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মূলত বুয়েটের প্রস্তাবে বাকি তিন বিশ্ববিদ্যালয় পুরোপুরি রাজি হতে না পারায় এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে বুয়েট ছাড়াই বাকি তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েট, কুয়েট ও চুয়েটের আলাদা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নেতৃত্ব নিয়ে সঙ্কট তৈরি হওয়ায় চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে এ অচলাবস্থা দেখা দিয়েছে।

জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে গত ৩০ ডিসেম্বর বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের উপাচার্য এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তবে সেখানে সবাই একমত হতে না পারায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহের সভাপতিত্বে সভায় চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপাচার্য ও উপ-উপাচার্যসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া গেলেও আলোচনা চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছে ইউজিসি। ফলে চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখনো ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে বুয়েট বাদে বাকি তিন বিশ্ববিদ্যালয় আলাদা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়ার রুপরেখা চূড়ান্ত করে রেখেছে। শেষ পর্যন্ত বুয়েট গুচ্ছ ভর্তি পরীক্ষায় না এলে রুয়েট, চুয়েট ও কুয়েট আলাদা ভর্তি পরীক্ষা নেবে।

একমত নয় চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটে আটকা ভর্তি পরীক্ষা

জানা গেছে, বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভার প্রস্তাবনা অনুযায়ী, প্রথম ধাপে চারটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পরীক্ষা হবে। এতে উত্তীর্ণ ভর্তিচ্ছুরা বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষায় অংশ নেবে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। এ প্রক্রিয়ার নেতৃত্বে থাকতে চায় বুয়েট।

তবে বুয়েটের প্রস্তাবিত এ ভর্তি প্রক্রিয়ায় অন্য তিন বিশ্ববিদ্যালয়ের আপত্তি রয়েছে। বিশ্ববিদ্যালয় তিনটির কর্তৃপক্ষ বলছে, গুচ্ছ পরীক্ষা হলে অবশ্যই সম-অংশীদারিত্ব নিশ্চিত হতে হবে। অর্থাৎ একেক বছর একেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকবে। এছাড়া সবার সমান অংশগ্রহণে যে কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি থাকবে, সেখানে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবনা দিয়ে ব্যবস্থা নিতে ইউজিসির পাশাপাশি বুয়েটকেও চিঠি দেওয়া হয়েছে।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence