বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির ঘটনায় আটক আরও ১

১০ জানুয়ারি ২০২১, ১০:২৩ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কম্পিউটার চুরির ঘটনায় পলাশ শরীফ নামে আরও একজনকে আটক করা হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) আটকের বিষয়টি নিশ্চিত করেন চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান।

তিনি জানান, আজ (রবিবার) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের টেকেরহাটে একটি গাড়ি তল্লাশির মাধ্যমে পলাশ শরিফকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায়ল পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ চলছে।

প্রসঙ্গত, গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয় এবং ১৩ আগস্ট রাতে রাজধানীর বনানীর হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬