বঙ্গবন্ধুর আদর্শ-কর্ম ধারণ করে এগিয়ে যেতে হবে: বশেমুরবিপ্রবি ভিসি

১০ জানুয়ারি ২০২১, ০৪:৫৫ PM
আলোচনা সভায় বক্তব্যে রাখছেন বশেমুরবিপ্রবি ভিসি

আলোচনা সভায় বক্তব্যে রাখছেন বশেমুরবিপ্রবি ভিসি © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসপালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া অনুষ্ঠিত হয়।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, আমাদের প্রকৃত নববর্ষ শুরু হয় ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে, এই দিনেই বাংলাদেশ প্রকৃত বিজয় অর্জন করে। তিনি আরো বলেন, বাংলাদেশকে উন্নতি করতে হলে জাতির পিতা কর্ম ও আদর্শকে ধারণ করতে হবে।

আলোচনায় অংশ নিয়ে ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি তাপস বালা বলেন, দেশে আজও অনেক দালাল, রাজাকার আল বদর রয়েছে যার পরিপ্রেক্ষিতে ১৫ আগস্ট ও ২১ আগস্টের মত ঘটনা ঘটছে। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবীবুর রহমান বলেন, বাঙ্গালী জাতির যতটুকু অর্জন তার পুরোটায় বঙ্গবন্ধুর অবদান। পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার বলেন, যতদিন বাংলায় নদীর স্রোতধারা বয়ে চলবে, পাখিরা গান গাইবে ততদিন বঙ্গবন্ধু এদেশের চেতনায় বেঁচে থাকবেন।

বাংলা বিভাগের সভাপতি মোঃ আব্দুর রহমান বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙ্গালী জাতি প্রকৃত বিজয়ের পুর্ণতা পায়। প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর চেতনা মূলত: তাঁর কর্ম ও জীবন আদর্শ। আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান বলেন, আমরা যদি আমাদের সঠিক দায়িত্ব পালন করি তবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার জাতির পিতার নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ বিনির্মাণে তরুণ শিক্ষকদের কাজ করে যাওয়ার আহবান জানান।

অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবীবুর রহমান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া। 

পরে ভিসি প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও জাতির পিতার আত্মার মাগফিরত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬