শাবির বিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রিয়াজ-ফেরদৌস

১০ জানুয়ারি ২০২১, ১০:২১ AM
শাবিপ্রবির বিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রিয়াজ-ফেরদৌস

শাবিপ্রবির বিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রিয়াজ-ফেরদৌস © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারী) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিভাগের ৪র্থ ব্যাচের চৌধুরী মুহম্মদ রিয়াজুজ্জামান সভাপতি এবং ৫ম ব্যাচের ড. মো: আশরাফুল ফেরদৌস চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে জালাল উদ্দিন (৪র্থ ব্যাচ), ইমরান হোসাইন সবুজ (৫ম ব্যাচ), যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রাশেদ সারওয়ার রাসেল (৫ম ব্যাচ), সোহেল রানা ভূঁইয়া (৬ষ্ঠ ব্যাচ) এবং তাপস শীল (৮ম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ জ্যোতিষ রঞ্জন দাস (৭ম ব্যাচ), সহ কোষাধ্যক্ষ আশরাফুল আলম (১০ম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বী অনিক (৬ষ্ঠ ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক হীরক দত্ত দীপু (১১তম ব্যাচ), দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান (১১তম ব্যাচ), সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক (১২তম ব্যাচ) , প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রাকিন (১০ম ব্যাচ) , সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান মোল্লা (১৬তম ব্যাচ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ তাহমিম ইসলাম রমিম (১১তম ব্যাচ), সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজা নূরতাজ জামান শুভ (১৩তম ব্যাচ), সংস্কৃতি সম্পাদক মোরশেদুল হাসান কবির (৯ম ব্যাচ), সহ-সংস্কৃতি সম্পাদক সঙ্গিতা সরকার (১৫তম ব্যাচ), ক্রীড়া সম্পাদক নওরোজ নূর সাকিব (১২তম ব্যাচ), সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম (১৬তম ব্যাচ)।

এদিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে আফজাল হোসাইন আকন্দ রনি (১ম ব্যাচ), আকরামুল হক (৭ম ব্যাচ), মাকসুরা জালাল (৭ম ব্যাচ), ফাতেমা রশিদ সাবা (৮ম ব্যাচ), সালেহ কায়েস (৯ম ব্যাচ), মহিউদ্দিন হাজারি (১০ম ব্যাচ), প্রদীপ ঘোষ (১০ম ব্যাচ), তানভির হাসান চৌধুরী হিমেল (১২তম ব্যাচ), নাহিয়ান আহমেদ চৌধুরী আলভি (১২তম ব্যাচ) ও ফরহাদ আহমেদ (১৪তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি চৌধুরী মুহম্মদ রিয়াজুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী বলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে গতিশীল করাই আমাদের লক্ষ্য। পাশাপাশি বিভাগের বিভিন্ন কল্যাণমূলক কাজে অতীতের ন্যায় ভবিষ্যতেও অ্যালামনাই অ্যাসোসিয়েশন সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে বলে জানান তারা।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬