শাবিপ্রবির প্রযুক্তিগত ব্যতিক্রমী উদ্যোগ ‘রোবো-আড্ডা’

০৮ জানুয়ারি ২০২১, ০৪:০৭ PM
রোবো-আড্ডার উদ্যোক্তা

রোবো-আড্ডার উদ্যোক্তা © টিডিসি ফটো

উৎসাহ ও আনন্দের সাথে প্রযুক্তিগত শিক্ষাকে সকলের কাছে সহজভাবে পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের ‘রোবো-আড্ডা’।

শুক্রবার (৮জানুয়ারী) সকাল ১১টায় শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের সাথে অনলাইনে এক মতবিনিময় সভায় এসব কথা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রযুক্তিগত জ্ঞান পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদেরকে প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলার জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছে ‘রোব-আড্ডা’। যেখান থেকে আগ্রহীদের ইনোভেশনে কাজ করার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে।

আর এ উদ্যোগের অংশ হিসেবে করোনাকালে রোবটিক্স, প্রোগ্রামিং, থ্রিডি ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ধরনের টেকনোলজি শেখাতে সম্প‚র্ণ বিনাম‚ল্যে অনলাইন কোর্স চালু করা হয়েছে । এছাড়া ভবিষ্যতে এর অধীনে আরো অনেক বিষয়ে কোর্স চালু করার প্ল্যান আছে।’

কার্যক্রমটির চিফ অপারেশন অফিসার মিনহাজুল আবেদীন ও চিফ টেকনিক্যাল অফিসার ফজলে এলাহী তন্ময় এ উদ্যোগের প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘কোর্স ভিত্তিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন টপিকে নেওয়া ওয়ার্কশপগুলোতে সারাদেশের প্রায় এক হাজার নিয়মিত শিক্ষার্থী সংযুক্ত হয়েছে।’ পাশাপাশি করোনা পরবর্তী সময়ে বিভিন্ন জেলা এবং ইউনিভার্সিটি/কলেজে অফলাইনে ওয়ার্কশপ নেয়ার প্ল্যান আছে বলে জানিয়েছেন তারা।

এসময় তারা বলেন, ‘আমরা বিভিন্ন মজার কন্টেন্ট তৈরির কাজ করি যেটা টেকনোলোজি সম্পর্কে মানুষের মনে আগ্রহ তৈরি করবে। করোনাকালে আমরা অনলাইন শিক্ষায় গুরুত্ব দিচ্ছি। আমাদের শেখানো কাজটি নিজে (আগ্রহীরা) প্রাকটিক্যালি করতে অনেক সমস্যা হতে পারে। যেহেতু এটি একটি কমিউনিটি প্লাটফর্ম তাই যেকোন সমস্যার সমাধান দেওয়ার জন্য আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া যারা শিখছে তারাও তাদের নলেজ শেয়ার করতে পারবে সবার সাথে।’

এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৬০ জন সদস্যের একটি টিম প্রত্যক্ষভাবে ‘রোবআড্ডা’র সাথে কাজ করছে এবং শাবিপ্রবির সিএসই বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী ও রুয়েটের ইসিই বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম বিনতে শওকত তাদেরকে পরামর্শ দিচ্ছেন।

উল্লেখ্য, প্রযুক্তি সম্পর্কে সবাইকে আগ্রহী করে তুলতে ও প্রযুক্তি নিয়ে গবেষণা ও আবিষ্কারের লক্ষ্য এটি গত বছরের ৯ জুুন যাত্রা শুরু করে।

সাতক্ষীরায় প্রকাশ পেল আম ক্যালেন্ডার, কবে কোন আম আসবে বাজারে
  • ২৭ এপ্রিল ২০২৬
ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি  আটক
  • ২৭ এপ্রিল ২০২৬
যুদ্ধ বন্ধে তিন ধাপের নতুন প্রস্তাব ইরানের
  • ২৭ এপ্রিল ২০২৬
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৭ এপ্রিল ২০২৬
মানহানির মামলায় আগাম জামিন পেলেন আমির হামজা
  • ২৭ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডবে ৩০ পরিবারের ঘরবাড়ি লন্ডভন্ড
  • ২৭ এপ্রিল ২০২৬