পবিপ্রবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক সামন্ত

০৭ জানুয়ারি ২০২১, ০১:৪৩ PM
অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত

অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসির মেয়াদ শেষ হওয়ায় জ্যেষ্ঠতম ডিন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তকে ভিসির রুটিন দায়িত্ব পালনের আদেশ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম ডিন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘মন্ত্রণালয়ের অফিস আদেশ পেয়েছি এবং আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।’

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. কামরুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশপত্রের ফ্যাক্স বার্তাটি বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসে আসে। দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত কৃষি অনুষদের ডিন ও (অতিরিক্ত দায়িত্বে) রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন।

তিনি জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদের মেয়াদ গত ৪ জানুয়ারি পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভিসির শূন্য পদে নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬