যবিপ্রবি শিক্ষার্থী কামরুজ্জামানকে বাঁচাতে সাহায্যের আবেদন

০৬ জানুয়ারি ২০২১, ০৯:২১ PM

© টিডিসি ফটো

দুরারোগ্য কিডনী রোগে আক্রান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবেক শিক্ষার্থী মো: কামরুজ্জামান। বর্তমানে তার দুটি কিডনীই বিকল হওয়ার অবস্থা। কিডনী ফেইলিওরের সাথে সাথে তার চোখেও গুরুতর সমস্যা দেখা দিয়েছে।

২০১২-১৩ সেশনের শিক্ষার্থী কামরুজ্জামান পরিবারের হাল ধরতে স্বমহিমায় এগিয়ে যাচ্ছিলেন নিজের গন্তব্যের দিকেই। প্রতিযোগীতার দৌঁড়ে টিকে ছিলেন ৪০তম বিসিএসের প্রিলিতেও। সময়টা তার নিজের জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়ার, কিন্তু ঠিক সেই সময়ে ভাগ্যের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার তাগিদে আপ্রাণ চেষ্টা করছে কামরুজ্জামান।

চাকরিপ্রত্যাশী অন্য একজন শিক্ষার্থীর মত কামরুজ্জামানের এখন কোন কোচিংয়ে ভর্তি থাকার কথা থাকলেও ভর্তি আছেন ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের বি ব্লকের ৬১১ নম্বর রুমে।

কৃষক বাবার এই ছেলে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালালেও তার পরিবারের পক্ষে কামরুজ্জামানের চিকিৎসা ব্যায় মেটানো অসাধ্য। সেজন্য সমাজের বিত্তবানদের সাধ্যমত এগিয়ে আসার আহবান করেছেন তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থীরা। সাহায্য পাঠানোর জন্য ব্যাংক একাউন্ট নাম্বার ডিবিবিএল-১৩৮.১০৩.৫৪৭৯৩৩ (শাহীন, ইইই ২য় ব্যাচ), ডিবিবিএল-২১৫.১৫১.১০৮৮৩৬ (তারিক, ইইই ২য় ব্যাচ)। বিকাশ একাউন্ট নাম্বার- ০১৭৫৬৪৪৯৯৭২ (লিপ্টন, ইইই ১ম ব্যাচ), ০১৭৩৮ ৫০৭১০০ (শাহীন,ইইই ২য় ব্যাচ)। রকেট: ০১৭৭০০৭৬৯১৪৩ (ফিরোজ, ইইই ২য় ব্যাচ)।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬