শাবিপ্রবির করোনা ল্যাবে আরেকটি পিসিআর মেশিন

০৬ জানুয়ারি ২০২১, ০৮:৪২ PM

© সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের তত্ত্বাবধানে চলমান করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ল্যাবে আরো একটি নতুন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন যুক্ত হয়েছে।

পুরনো পিসিআর মেশিনটিতে কোনো রকম যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও যাতে ল্যাবের কার্যক্রম অব্যাহত রাখা যায় এজন্য নতুন আরেকটি মেশিন বসানো হয়েছে। আজ বুধবার (৬ডিসেম্বর) দুপুরে জিইবি বিভাগের প্রধান ও শাবিপ্রবির করোনা কার্যক্রমের সমন্বয়ক অধ্যাপক ড. মো. শামছুল হক প্রধান এসব কথা জানান।

ড. মো. শামছুল হক প্রধান বলেন, 'শুরুর দিকে প্রায় ২০০টি নমুনা পরীক্ষা করা হলেও পরবর্তীতে করোনার ভয়াবহতা বাড়ার সাথে সাথে নমুনার সংখ্যাও দিন দিন বাড়তে শুরু করে। আমরা ৯ মাসে প্রায় ৩৮ হাজার নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে প্রায় সাত হাজার নমুনা পজেটিভ পেয়েছি বাকিগুলো নেগেটিভ এসেছে। ল্যাবে তখন আমাদের একটি পিসিআর মেশিন ছিলো। সেটিতে কোনোরকম যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও আমাদের কাজে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য আমাদের আরো একটি মেশিনের দরকার ছিল।'

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'করোনার শুরু থেকেই নিজস্ব অর্থায়নে করোনা সনাক্তকরণ ল্যাব স্থাপন করেছি। আলহামদুলিল্লাহ আমরা এর মাধ্যমে সময়ের কোনোরকম ভোগান্তি ছাড়াই সিলেটবাসীদের পাশে থেকে সাহায্য করতে পেরেছি। প্রথম অবস্থায় আমাদের ল্যাবে প্রবাসীদের করোনা পরীক্ষার অনুমতি ছিল না। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিন নষ্ট হওয়ার পর আমরা তার অনুমতি পেয়ে সেগুলোও পরীক্ষা করেছি।'

উপাচার্য বলেন, 'এই ল্যাবের মাধ্যমে আমরা যেমন মানুষের উপকার করেছি , একইভাবে আমাদের করোনা টিমের গবেষণাও চলছে। ইতোমধ্যেই তারা গবেষণা করে করোনা ভাইরাসের জিনোম সিকুয়েন্স উন্মোচন করেছে।'

করোনা মহামারিতে কোনো রকম ভোগান্তি ছাড়াই সিলেটবাসীদের করোনা পরীক্ষা করতে নিজস্ব অর্থায়নে করোনা ল্যাব স্থাপন করে শাবিপ্রবি। গত বছর ১৮ মে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তার পরদিন থেকে এখন পর্যন্ত ল্যাবটির কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগ: করোনা
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬