শাবিপ্রবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র রিভিউয়ে প্রথম হুমায়রা, দ্বিতীয় ফাহিম

০৫ জানুয়ারি ২০২১, ০১:৫৭ PM
শাবিপ্রবি

শাবিপ্রবি © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র রিভিউ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আফিয়াহ্‌ হুমায়রা এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফাহাদ হোসাইন ফাহিম। আর প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন জাকিয়া সোনিয়া।

আফিয়াহ্‌ হুমায়রা শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের শিক্ষার্থী, ফাহাদ হোসাইন ফাহিম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব এনিম্যাল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থী এবং জাকিয়া সোনিয়া শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির সভাপতি ফাহিম আল হৃদয় তথ্য নিশ্চিত করেন।

প্রতিযোগিতায় সেরা ৩ জন বিজয়ী নির্বাচিত করতে চারজন সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়। এতে সংগঠনটির সাবেক সভাপতি তানবির আহমেদ ক্লিয়ন , তুহিন ত্রিপুরা, আসিফ জামিল এবং ১৭ তম কমিটির আর্কাইভ সেক্রেটারি আবু জার গিফারি শাওন দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, শাবিপ্রবির চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি গত ০৬ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত “আমার চোখে মুক্তিযুদ্ধ” শীর্ষক মুভি রিভিউ লেখার প্রতিযোগিতার আয়োজন করেছিল।

শেরপুরে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষকের
  • ২৭ এপ্রিল ২০২৬
ফিল্ডিংয়ে বাংলাদেশ, ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক
  • ২৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় কোন জেলায়, কেন
  • ২৭ এপ্রিল ২০২৬
গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার:…
  • ২৭ এপ্রিল ২০২৬
অতিরিক্ত গেমিং ও জুয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • ২৭ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহালই থাকছে
  • ২৭ এপ্রিল ২০২৬