ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তি দিল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দপ্তর!

০৪ জানুয়ারি ২০২১, ০৭:১৫ PM

© ডুয়েট গবেষণা ও সম্প্রসারণ দপ্তর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ-আলোচনা সভাসহ নানা আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগ। সোমবার (৪ জানুয়ারি) ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান এসব কর্মসূচির উদ্বোধন করেন।

পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর থেকে বিভিন্ন গণমাধ্যমে ‘ডুয়েটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন’ শিরোনামে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

ওই দপ্তরের অফিসিয়াল প্যাড এবং ডুয়েট পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ডুয়েট ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মেহনতি মানুষের জন্য চিন্তা ও সংগ্রাম করে গেছেন। ছাত্রলীগের প্রত্যেক কর্মীদের উদ্দেশ্য হলো তার আদর্শ ধারণ করা। প্রত্যেক কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে নিজ যোগ্যতায় অবস্থান তৈরি করতে হবে। তিনি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী বিনয় ব্যানার্জীর সঞ্চালনায় সভাপতি মো. তাইবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপাচার্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অংকিত একটি দেয়াল চিত্র পরিদর্শন করেন। এরপর তিনি বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন এবং ডুয়েট ছাত্রলীগের একটি অ্যাপস্ উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।’

ছাত্র সংগঠনের সংবাদ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্যাডে পাঠানো যায় কিনা, এমন প্রশ্নে জবাবে ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওই কর্মসূচিতে ভিসি স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাই প্রেস বিজ্ঞপ্তিটি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে।’

ভিসি স্যার যদি কোন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থাকেন, তাহলে উনার প্রতিনিধি হিসেবে এরকম প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয় বলেও তিনি জানান।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬