বশেমুরবিপ্রবি ছাত্রলীগ

৯ বছরেও নেই কমিটি, কর্মীরাই পালন করলেন প্রতিষ্ঠাবার্ষিকী

০৪ জানুয়ারি ২০২১, ০৭:০৫ PM

© টিডিসি ফটো

প্রতিষ্ঠার ৯ বছরেও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নেই ছাত্রলীগের কমিটি। তবে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শাখা ছাত্রলীগের কর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের বশেমুরবিপ্রবি শাখার অর্ধশত কর্মী।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মাহফিল, বেলা ১২টায় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটা।  দুপুর দেড়টায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবির শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর প্রায় ৯ বছর পার হলেও এখনও বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের কোনো কমিটি দেয়া হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা পরিচয় সংকটে ভুগছেন।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬