হাবিপ্রবি

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ভিসি না আসায় মনক্ষুন্ন ছাত্রলীগের

০৪ জানুয়ারি ২০২১, ০৬:৩১ PM

© টিডিসি ফটো

নানা আয়োজনে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এরপর প্রশাসনিক ভবনের পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক ও শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদুল আলম রনি প্রমুখ।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে আমন্ত্রণ জানানোর পরও  ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম না আসায় মনক্ষুন্ন শাখা ছাত্রলীগের। সংগঠনটির নেতারা বলছে, বিষয়টি দুঃখজনক।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অধ্যাপক ড. শ্রীপতি সিকদার বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের একটি সহযোগী বা অঙ্গসংগঠন হলেও ছাত্রলীগের জন্ম অনেক আগে। বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধীকার অর্জনের লক্ষ্যে দেশ ভাগের পর ১৯৪৮ সালের এই দিন (৪ জানুয়ারি) তৎকালীন তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ। গণতান্ত্রিক অধিকার আদায়ে বাংলাদেশে ছাত্রলীগ গৌরবউজ্জ্বল ভূমিকা পালন করে।

মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক বলেন, ছাত্রলীগের ইতিহাস অনেক পুরনো ইতিহাস। বাংলাদেশ সৃষ্টিরও অনেক পূর্বে ছাত্রলীগের জন্ম হয়েছে। বঙ্গবন্ধু তাঁর নিজ হাতে ছাত্রলীগ কে গড়েছেন। ছাত্রলীগের অনেক সুনাম ও ঐতিহ্য আছে। গণতান্ত্রিক সকল আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এই ছাত্রলীগ এখনও দিয়ে আসছে। ৫২র ভাষা আন্দোলন, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৯র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ।

তিনি আরও বলেন, আগামীতেও ছাত্রলীগের সেই সুনাম ও ঐতিহ্য যেন সমুন্নত থাকে সেই দায়িত্ব তোমাদের নিতে হবে। কোনভাবেইসে সুনাম নষ্ট না হতে দেয়া যাবে না সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

মোরশেদুল আলম রনি বলেন, উপমহাদেশের বৃহত্তম সংগঠণ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস- ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ইতিহাস। ভাষা আন্দোলন থেকে সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। আজ বৃহত্তম এই সংগঠনটি তাঁর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। কিন্তু দুঃখের বিষয় আমরা ভিসি স্যারকে বলেছি স্যার আপনি সশরীরে যুক্ত হতে না পারলে অনলাইনে আমাদের সাথে থাকেন কিন্তু তিনি সেটাতেও রাজি হননি যা আমাদের ছাত্রলীগের সকল নেতাকর্মীদের মনক্ষুন্ন করেছে।

অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন ও হাবিপ্রবি শাখা ছাত্রলীগ নেতা ধনেশ, ইলিয়াস, রিয়াদ, সজল, সৈকত, ফারুকসহ বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেক কাটা অনুষ্ঠান শেষে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেরপুরে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষকের
  • ২৭ এপ্রিল ২০২৬
ফিল্ডিংয়ে বাংলাদেশ, ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক
  • ২৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় কোন জেলায়, কেন
  • ২৭ এপ্রিল ২০২৬
গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার:…
  • ২৭ এপ্রিল ২০২৬
অতিরিক্ত গেমিং ও জুয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • ২৭ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহালই থাকছে
  • ২৭ এপ্রিল ২০২৬