শাবিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৪ জানুয়ারি ২০২১, ০২:৫৪ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ উপলক্ষে সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সহ-সম্পাদক নিউটন চন্দ্র দাশ, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান আহমেদসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৭২টি বছর পার করেছে। বাংলাদেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দেবে বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা এটাই প্রত্যাশা।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬