শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের উষ্ণতার অভিযান শুরু

২৮ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫ PM

© টিডিসি ফটো

প্রতিবারের মতো এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’। সে ধারাবাহিকতায় গত শনিবার (২৬ ডিসেম্বর) থেকে শীতবস্ত্র সংগ্রহের অভিযান শুরু করেছে সংগঠনটি।

সোমবার (২৮ ডিসেম্বর) সংগঠনটির প্রচার সম্পাদক মাইবাম দর্পন সিংহ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের সমাজে এমনকিছু মানুষ রয়েছে যারা ঠিক মতো দু’বেলা খেতেই পারেনা, তাদের কাছে গরম কাপড় কেনা বিলাসিতা। স্বপ্নোত্থান বরাবরই চেষ্টা করে শীতের মৌসুমে সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই লক্ষ্যে গত ২৬ ডিসেম্বর থেকে ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিজান ২০২০’ শিরনামে শীতবস্ত্র এবং অর্থসাহায্য সংগ্রহ শুরু করে স্বপ্নোত্থান।

স্বপ্নোত্থানের সভাপতি মো. মোছাদ্দেক হাসান বলেন, আমাদের সংগঠনের সেচ্ছাসেবীরা তাদের আশেপাশের মানুষের কাছ থেকে শীতের পুরাতন কাপড় সংগ্রহ করে সমাজের হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দিবে। সেই সাথে সকলের কাছে আহবান থাকবে তাঁরা যেনো এই অসহায় পরিবারগুলোর মাঝে কম্বল এবং শীতের কাপড় বিতরণ এর জন্য আর্থিক সহায়তা করে পাশে থাকেন।

এছাড়াও আগামী ১৫ জানুয়ারির মধ্যে স্বপ্নোত্থান সেচ্ছাসেবীরা শীত বস্ত্র বিতরণ সমাপ্ত করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬