আন্দোলনে বশেমুরবিপ্রবির পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা

২৭ ডিসেম্বর ২০২০, ০৩:৫৪ PM
অবস্থান কর্মসূচিতে বশেমুরবিপ্রবির পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা

অবস্থান কর্মসূচিতে বশেমুরবিপ্রবির পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা © টিডিসি ফটো

প্রাপ্যতা তারিখ থেকে আর্থিক সুবিধা সহ আপগ্রেডেশনের দাবিতে এবং দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের আপগ্রেডেশন নিয়ে টালবাহানা ও সময় ক্ষেপণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় শহীদ মিনারে প্রায় শতাধিক শিক্ষকের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. বশির উদ্দিন বলেন, যতদিন পর্যন্ত শিক্ষকদের নায্য অধিকার প্রতিষ্ঠিত না হয় আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে পিএইচডি রিসার্চ পেপার কাজে লাগবে না। আমাদের অধিকার বুঝিয়ে দেন, তারপর আমরা গবেষণায় ফিরবো এবং প্রত্যেক শিক্ষক তাদের গবেষণা দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়ে পরিনত করবে আশাবাদী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফ বলেন, শিক্ষকদের থেকে প্রাপ্ত দরখাস্ত থেকে তালিকা শুরু হয়েছে। আগামী মাস থেকে সিলেকশন বোর্ড গঠন হবে। সবশেষে রিজেন্ট বোর্ড আপগ্রেডেশনের অনুমোদন দিবে।

প্রসঙ্গত, শিক্ষকদের আপগ্রেডেশনের দাবিতে গত ২৩ ডিসেম্বর মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬