অনিয়মের সংবাদ প্রকাশের পর বশেমুরবিপ্রবির প্রকল্প পরিচালকের পদত্যাগ

২৪ ডিসেম্বর ২০২০, ০১:১৫ PM
আশিকুজ্জামান ভূঁইয়া

আশিকুজ্জামান ভূঁইয়া

দ্যা ডেইলি ক্যাম্পাসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে বশেমুরবিপ্রবির প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক আশিকুজ্জামান ভূঁইয়ার অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পরে পদত্যাগ করেছেন তিনি। বুধবার বিকালে তিনি তার পদত্যাগ পত্র জমা দেন।

এর আগে গত ২১ ডিসেম্বর ‘কোটি টাকার অনিয়ম করেও বহাল তবিয়তে প্রকল্প পরিচালক’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দ্যা ডেইলি ক্যাম্পাস। সংবাদ প্রকাশের তিনদিন পরেই পদত্যাগ করে প্রকল্প পরিচালক আশিকুজ্জামান ভূঁইয়া।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ বলেন, অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে তিনি প্রকল্প পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো: আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আশিকুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় এবং বিভিন্ন টিভি চ্যানেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও আর্থিক দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এ নিয়ে তিনি প্রকল্প পরিচালক হিসেবে বিব্রতবােধ করায় পদ হতে অব্যাহতি চেয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে মুঠোফোনে আশিকুজ্জামান ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

প্রসঙ্গত, ২০১৯ এর ১৭ জুলাই আশিকুজ্জামান ভুঁইয়াকে বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক দায়িত্ব দেয়া হয়। কিন্তু এরপরই এই প্রকল্পে ঘটে প্রায় ২৮ কোটি টাকার আর্থিক অনিয়ম।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬