শিক্ষার্থীদের সঙ্গে শাবি ছাত্রলীগের একাত্মতা, হল খোলার দাবি

২৩ ডিসেম্বর ২০২০, ০৯:৫৯ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে সরকারী নির্দেশনা মেনে হল খুলে দেয়াসহ ৫ দফা দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

দাবিগুলো হলো- পরীক্ষার্থীদের জন্য ক্রেডিট ফি ও সেমিস্টার ফি মওকুফ করা, অন্যথায় ফি ব্যতিত পরীক্ষা গ্রহণ করে পরবর্তিতে বকেয়া ফি সমূহ প্রদানের সুযােগ দেওয়া, মেয়েদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষা নেওয়া,গরীব ও অস্বচ্ছল মেধাবি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা, পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মােতাবেক যত দ্রুত সম্ভব পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া।

প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরবর্তীতে রিভিউ ক্লাস নিশ্চিত করা ও যাবতীয় ফি ৭০ শতাংশ মওকুফসহ ৫ দফা দাবি জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬