বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের আপগ্রেডেশনের দাবিতে মানববন্ধন

২৩ ডিসেম্বর ২০২০, ০৩:০৩ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) প্রাপ্যতা তারিখ থেকে আর্থিক সুবিধাসহ আপগ্রেডেশনের দাবিতে এবং দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের আপগ্রেডেশন নিয়ে টালবাহানা ও সময় ক্ষেপণের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় একাডেমিক ভবনের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সভাপতি ও বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ডঃ হাসিবুর রহমান বলেন, আজ শিক্ষকরা কোন আন্দোলন সংগ্রামের জন্য একত্রিত হয়নি, আত্মমর্যাদার জায়গা থেকে শিক্ষকদের সার্বিক অবস্থা প্রকাশ করার জন্য একত্রিত হয়েছে।

তিনি আরও বলেন, অবহেলিত শিক্ষকদের সমস্যার দ্রুত সমাধান করে আপগ্রেডেশন দিয়ে দ্রুত সময়ের সমস্যার সমাধান করতে মাননীয় উপাচার্য মহোদয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

এছাড়া,মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা দাবি আদায়ের বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, শিক্ষক সমিতি কার্যকরী পরিষদের ২১ ডিসেম্বরের জরুরী সভায় ডিউ ডেট থেকে আপগ্রেডেশনের দাবিতে এবং আপগ্রেডেশন নিয়ে টালবাহানা ও অহেতুক সময় ক্ষেপণের প্রতিবাদে ২৩ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচী এবং আগামী ২৭ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রতিদিন এক ঘন্টা করে (বেলা ১২টা থেকে ১টা) শহীদ মিনার পাদদেশে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।

কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর 
  • ১২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ১২ এপ্রিল ২০২৬
close