ক্যানসারে নোবিপ্রবির পরিচ্ছন্নতাকর্মী দুলাল মিয়ার মৃত্যু

২২ ডিসেম্বর ২০২০, ০৭:৩৮ PM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হলের পরিচ্ছন্নতাকর্মী মো. দুলাল মিয়া খাদ্যনালীতে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এ রোগে ভুগছিলেন।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নোয়াখালী সদর উপজেলা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ মাগরিব দুলাল মিয়ার নিজ বাড়ি নোয়াখালী সদরের রামকৃষ্ণপুর গ্রামে তাকে দাফন করা হয়।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন দুলাল মিয়া। পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে নোবিপ্রবির ছাত্র হল ভাষা শহীদ আব্দুস সালাম হলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছেন।

দুলাল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। এক শোকবার্তায় উপাচার্য নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তত্বপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬