পরীক্ষা শুরুর ১৫ দিন আগে হল খুলে দেয়ার দাবি শাবিপ্রবি ছাত্রীদের

২২ ডিসেম্বর ২০২০, ০৪:২৫ PM

© ফাইল ফটো

পরীক্ষা শুরুর অন্তত ১৫ দিন আগে মেয়েদের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন আবাসিক ছাত্রীরা। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ২৭৪ জন ছাত্রীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপিটি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বরাবর দেওয়া হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে শিক্ষার্থীরা পড়াশোনা করেন। যার অধিকাংশই খেটে খাওয়া মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। যারা অনেকেই আবাসিক হল বা মেসে থেকে টিউশনসহ বিভিন্ন উপায়ে খরচ জুগিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

কিন্তু করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে অবস্থান করছেন। তারপরও তাদের অনেককেই মেসে না থাকা স্বত্তেও মেসের ভাড়া পরিশোধ করতে হচ্ছে। অনেকে আবার মেস ভাড়া না দিতে পেরে মেস ছেড়ে বাড়িতে অবস্থান করছেন।

এই অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা। ছেলেরা কোনোরকম আবাসন ব্যবস্থা করে পরীক্ষায় অংশ নিতে পারবে বলে ধারণা করা হলেও মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে আবাসন ব্যবস্থা একটি বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

স্মারকলিপিতে ছাত্রীরা জানান, সাম্প্রতি সময়ে দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় অভিভাবকরা তাদের মেয়ে সন্তানদেরকে যেখানে বন্ধ ক্যাম্পাসে আসতে দিচ্ছেন না, সেখানে অনিশ্চয়তায় কোথাও থাকার ব্যাপারে তাদের সম্মতি আশা করাটা স্বপ্নপ্রায়। তাছাড়াও দেশে করোনা পরিস্থিতি ক্রমশ বেগবান হচ্ছে। এই অবস্থায় দূরদূরান্তর থেকে এসে মেস বা বাসা খুঁজে সেখানে থাকার ব্যবস্থা যেমন দুঃসাধ্য ব্যাপার, তেমনি প্রশ্ন আসে করোনা ভাইরাস থেকে নিরাপত্তা নিয়েও। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো বিস্তৃত বলে সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মেয়ে শিক্ষার্থীরা সহজেই অবস্থান করতে পারবে মনে করেন তারা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, হল খোলার ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত রয়েছে। এ ব্যাপারে আমাদের করণীয় কিছু নাই। ব্যক্তিগতভাবে কোনো বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না। আমরা বিভাগীয় প্রধানদেরকে বলেছি, তারা মেয়েদের ব্যাপারে চিন্তা করবে, সাহায্য করার চেষ্টা করবে। কিন্তু ক্যাম্পাসের ভেতরে কোনোভাবে হল খোলার সুযোগ নেই।

উপাচার্য আরও বলেন, ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবগুলোর একই চিত্র। কেউই হল খুলতে পারছে না। এটি আমাদের একার সমস্যা না। আমরা সমস্যাটা খুবই ফিল করি। কিন্তু এর সমাধান হিসেবে সরকার যে সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্তের সাথেই আমাদেরকে থাকতে হবে। যদি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোন সাহায্য লাগে, আমরা সেটা করবো।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর একাডেমিক কাউন্সিলের এক সভায় আগামী ১৭ জানুয়ারি থেকে স্নাতক ৪র্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্বের চূড়ান্ত পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষাকালীন সময়ে আবাসিক হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

‘বল বয়’ না বলে ‘ফিউচার স্টার্স’ নামকরণের কারণ জানালেন তামিম
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা: কারাগারে শিক্ষক সুদীপ
  • ২৭ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর আশ্বাসের পর প্রজ্ঞাপনসহ দুই দাবি প্রাথমিকের …
  • ২৭ এপ্রিল ২০২৬
রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী
  • ২৭ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন ফের ৩ দিনের রিমান্ডে
  • ২৭ এপ্রিল ২০২৬
বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের: প্রধানমন্ত্রী
  • ২৭ এপ্রিল ২০২৬