‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী যারা

২২ ডিসেম্বর ২০২০, ১২:০১ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বঙ্গবন্ধুর জন্মশতার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। প্রকাশিত হয়েছে এই প্রতিযোগিতার ফলাফল।

সোমবার (২১ ডিসেম্বর) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকের সাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মোঃ তামিম হোসেন (মাৎস্যবিজ্ঞান অনুষদ, আইডি : ২০০৬০১২)। দ্বিতীয় স্থান অর্জন করেন সিদ্দিকুল ইসলাম (বিজ্ঞান অনুষদ, আইডি : ১৮০৮১০১)। তৃতীয় স্থান অধিকারী আবু নাহিয়ান আরমান (ইঞ্জিনিয়ারিং অনুষদ, আইডি: ২০০৭৪০৮)। চতুর্থ স্থান অর্জন করেন মোঃ রনি সরকার (বিজ্ঞান অনুষদ, আইডি : ১৬০৮১৪০)।

পঞ্চম হয়েছেন আবুল বাশার (কৃষি অনুষদ, আইডি : ১৯০১৩৯৯)। ষষ্ঠ হয়েছেন মিলন কিসকু (ইঞ্জিনিয়ারিং অনুষদ, আইডি : ১৮০৭৩৫৩)। সপ্তম স্থান অর্জন করেন এমরানা রজি (ভিএএস অনুষদ, আইডি : ১৭০৪০৮৫)। অষ্টম স্থান লাভ করেন মোঃ জাহিদ হাসান (মাৎস্যবিজ্ঞান অনুষদ, আইডি : ১৬০৬০০৩)। নবম স্থান অর্জন করেন আরমিনা আক্তার আঁখি (কৃষি অনুষদ, আইডি: ২০০১৩১৯) এবং দশম স্থান লাভ করেন ইয়াসিন আরাফাত (মাৎস্যবিজ্ঞান অনুষদ, আইডি : ১৭০৬০৫৫)।

সার্বিক বিষয়ে ছাত্র পরামর্শ ও নিদেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, “মূলত যে প্রথম স্থান অধিকার করেছে সে ১০ নাম্বার পেয়েছে। বাকি ১৯ জন ৯ নাম্বার পায়। সেখান থেকে লটারি করে বাকি নয়টি স্থান নির্ধারণ করা হয়েছে।”

এদিকে, প্রতিযোগিতার পুরস্কার গ্রহণের জন্য ছাত্র-ছাত্রীদের আগামী ৩১-১২-২০২০ ইং তারিখের মধ্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ইমেইল ([email protected]) স্টুডেন্ট আইডি কার্ডের কপি, মোবাইল নাম্বার, পত্র যোগাযোগের ঠিকানা প্রেরণ করার জন্য বলা হয়েছে।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬