বিজয় দিবসে মাভাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা পেল প্রাতিষ্ঠানিক ই-মেইল

১৬ ডিসেম্বর ২০২০, ০৮:৪১ PM
প্রাতিষ্ঠানিক ইমেইল উদ্ভোধনের সময় দোয় করছেন অতিথিরা

প্রাতিষ্ঠানিক ইমেইল উদ্ভোধনের সময় দোয় করছেন অতিথিরা © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালু হয়েছে। আজ বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রফেসর ড. মো: আলাউদ্দিন।

এ প্রসঙ্গে, মাভাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির জানান, আগের প্রাতিষ্ঠানিক ই-মেইলটি আমরা আমাদের নিজস্ব সার্ভারে ব্যবহার করতাম। যা শুধুমাত্র মাস্টার্সের ছাত্ররা পেতেন। কিন্তু বর্তমানের ই মেইলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা ব্যবহার করতে পারবেন।

তিনি বলেন, বর্তমান প্রাতিষ্ঠানিক ই মেইলটি গুগলের সাথে সংযুক্ত থাকবে। তার ফলে শিক্ষার্থীরা গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ সুবিধা পাবেন। গুগলের এডুকেশনাল অ্যাপলিকেশনসমূহ ই মেইল প্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা বিনামূল্যে ব্যাবহার করতে পারবেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ইমেইল এড্রেস Google-এর G-Suite for Education-এর মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা ইমেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাশরুম, গুগল মিটসহ G-Suite-এর অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে। যারা বিদেশে পিএইচডি করতে যাবেন, তাদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল খুবই জরুরি। এর ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ারের পথ সুগম হবে। ছাত্রত্ব শেষ হবার পরও ২ সেমিস্টার পর্যন্ত প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু থাকবে। আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ছাত্র-ছাত্রীদের তালিকা সংগ্রহ করব। তারপরে তাদের নিকট থেকে আবেদন ফরম সংগ্রহ করে তাদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান করব।

ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • ২১ মার্চ ২০২৬
ঈদ আসে-ঈদ যায়, প্রিয়জনের শূণ্যতা ঘোচে না
  • ২১ মার্চ ২০২৬
 ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত…
  • ২১ মার্চ ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের
  • ২১ মার্চ ২০২৬
বিনা মূল্যে পিএইচডির সুযোগ নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে, থ…
  • ২১ মার্চ ২০২৬
প্রথম মুসলিম নার্স, মহানবী যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছি…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence