বুদ্ধিজীবী দিবসে ডুয়েট ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

১৫ ডিসেম্বর ২০২০, ১১:২৩ AM
ডুয়েট ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

ডুয়েট ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করেছে শাখা ছাত্রলীগ। সোমবার সন্ধ্যায় ডুয়েটের কেন্দ্রীয় শহিদ মিনারে এই মোমবাতি প্রজ্জলন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কাসেম, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম, ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী সহ সংগঠনের অন্য নেতা-কর্মীরা।

ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী তার বক্তব্যে বলেন, ১৪ ডিসেম্বর আমাদের এক কালো অধ্যায়, ১৯৭১ সালের এই দিনে জাতিকে মেধাশুন্য করার জন্য রাজাকার, আল-বদর, আল-শামসরা লেখক, শিল্পী, বুদ্ধিজীবীদের নৃশংস ভাবে হত্যা করে। আজ সেই রাজাকার, আল-বদর এর বঙ্গবন্ধুর প্রতি অসম্মান করেছে। এই পাকিস্তানি প্রেতাত্মাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়বে ডুয়েট ছাত্রলীগ, প্রয়োজনে রাজপথে নামবে, তবুও তাদের চক্রান্ত সফল হতে দিবে না।

অধ্যাপক আবুল কাসেম তার বক্তব্যে বলেন, ১৪ ডিসেম্বর আমাদের শোক দিবস, এই সময় তিনি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন ও সকল যুদ্ধোপরাধীদের দ্রুত বিচার করার দাবি জানান। তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধী আল-বদর, আল-শামস, জামায়াত-শিবিরের প্রেতাত্মা আমাদের মাঝে এখনো বিচরণ করছে, তিনি ছাত্রলীগকে নিজস্ব জ্ঞানে পরিপুর্ণ হয়ে, জামাত-শিবিরকে রুখে দেওয়ার আহ্বান জানান।

প্রধান অথিতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, ১০ ডিসেম্বর থেকে শুরু করে ১৪ ডিসেম্বর। যখন মা তার সন্তানকে আগলে রাখতে চেয়েছিল তখন রাজাকার, আল-বদর আল-শামস আমাদের সন্তানদের অনেক মারাত্মকভাবে ক্ষত-বিক্ষত করে হত্যা করে। তারা বঙ্গবন্ধুর স্বপ্নকে নস্যাৎ করে এদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাদের সাথে যোগ দেয় আমাদের দেশের কুলাঙ্গার কিছু মানুষ, এর সাথে যুক্ত ছিলো জামায়াত শিবির রাজাকার।

আজ জননেত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন উল্লেখ করে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের লোকসংখ্যা কম, আমাদের সংখ্যা বাড়াতে হলে ছাত্রলীগকে জ্ঞান-বিজ্ঞানে, গবেষণায়, সাহিত্যে, সাংবাদিকতায় এগিয়ে যেতে হবে। সবশেষে তিনি এমন আয়োজনের জন্য ডুয়েট ছাত্রলীগকে ধন্যবাদ জানান।

 

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬