বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন হাবিপ্রবির ১২ শিক্ষক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১২ জন শিক্ষক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন। তারা ২০২০-২১ অর্থবছরের গবেষণা অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ৫৭৯টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকাও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

অনুদানপ্রাপ্ত হাবিপ্রবির শিক্ষকদের মধ্যে রয়েছেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা জোহা, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আলীম, ড. মো. আলমগীর হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. এস এম শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সহকারী অধ্যাপক উত্তম কুমার সরকার, মেডিসিন সার্জারি এন্ড অবস্ট্রেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামীম আহসান, ড. মো. বজলার রশিদ, জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, প্রভাষক সুমন সরকার সেতু, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক রাকিবুল ইসলাম ও সহকারী অধ্যাপক মিসরাত মাসুমা পারভেজ।

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়।

প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনিারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান দেওয়া হয়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close