আজ যবিপ্রবিতে আসছেন শিক্ষামন্ত্রী

১৪ নভেম্বর ২০২০, ১২:৪৭ AM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

আজ শনিবার (১৪ নভেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুরের দিকে তাঁর ক্যাম্পাসে পৌঁছানোর কথা রয়েছে। এ সময় তিনি দেশের দ্বিতীয় বৃহৎ যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়াম উদ্বোধন করবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপর ১২টার দিকে শিক্ষামন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা। পরে ক্যাম্পাসের গিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শেখ রাসেল জিমনেশিয়াম উদ্বোধন এবং পরিদর্শন করবেন তিনি।

এদিকে, আজ সন্ধ্যায় ঢাকার উদ্দ্যেশে ত্যাগের আগে যবিপ্রবির গবেষণাগারসহ অন্যান্য স্থাপনা পরিদর্শনেরও কথা রয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬