বশেমুরবিপ্রবিতে মুজিব শতবর্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২২ অক্টোবর ২০২০, ০৭:৫৮ PM
বৃক্ষরোপন

বৃক্ষরোপন © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ উদযাপনের অংশ হিসাবে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১.৩০টায় বিশ্ববিদ্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জি: এসএম এস্কান্দার আলী, বৃক্ষরোপণ ও ল্যান্ড স্কেপিং কমিটির সভাপতি তছলিম আহম্মেদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

পক্ষকালব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী প্রায় ৫০০টি বৃক্ষের চারা রোপণ করা হবে জানিয়েছেন বৃক্ষ রোপণ ও ল্যান্ড স্কেপিং কমিটি।

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
  • ২১ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রান্সফার দাবি প্রাথমিকের নতুন শিক্ষকদের, যা বললে…
  • ২১ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এবার গ্রেপ্তার বিএআরসির কর্…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, পিছিয়ে পড়ছে গলাচিপার চরাঞ্চলের …
  • ২১ অক্টোবর ২০২৬
বরিশালে গ্রাম পুলিশ সদস্যরা পেলেন বাইসাইকেল ও পোশাক
  • ২১ অক্টোবর ২০২৬
ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত নির্মাণশ্রমিক
  • ২১ অক্টোবর ২০২৬