পরীক্ষা নেয়ার দাবিতে হাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন

১৮ অক্টোবর ২০২০, ০৬:১১ PM
হাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

হাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক সম্মান শ্রেণির শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

আজ রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে বিভিন্ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

বক্তারা বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হোক। তা না হলে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের ডিগ্রী দিয়ে চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করুন।
এভাবে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। ২০১৯ সালে অনার্স শেষ হওয়ার কথা থাকলেও ২০২০ সাল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অনার্স শেষ হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ১৬তম ব্যাচের শিক্ষার্থী মারুফ হাসান, বোরহানুল হক বিপু, জাহিদ হাসান, রাগীব হাসান সিফাত, ফরহাদ, লুকাসসহ আরো অনেকে। মানববন্ধন শেষে হাবিপ্রবির রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে হাবিপ্রবির রেজিস্ট্রার মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তার আলোকে আমাদের বিশ্ববিদ্যালয়েও কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।

কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান
  • ২১ অক্টোবর ২০২৬
ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট
  • ২১ অক্টোবর ২০২৬
সাত রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবে…
  • ২১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় যুবক গুলিবিদ্ধের ঘটনায় মামলা
  • ২১ অক্টোবর ২০২৬
বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রলীগ নেতা গ্…
  • ২১ অক্টোবর ২০২৬
দ্বিতীয় মেয়াদে ৩ লাখ ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬