হাবিপ্রবিতে ১৭ শিক্ষকের কর্মবিরতি, রেজিষ্ট্রারের কক্ষে তালা

০৮ অক্টোবর ২০২০, ০৪:৫৯ PM
হাবিপ্রবি

হাবিপ্রবি © ফাইল ফটো

উপাচার্যের অসৌজন্যমুলক আচরন এবং প্রশাসনিক কাজে অসহযোগিতার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ট্রেজারার, প্রক্টর ও সাবেক রেজিষ্ট্রাসহ বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত ১৭ জন শিক্ষক গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) তারা রেজিষ্ট্রারের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।

আগামী রবিবারের মধ্যে সমস্যা সমাধানে উপাচার্য এগিয়ে না আসলে কঠোর কর্মসুচি ঘোষনার হুশিয়ারী দিয়েছেন আন্দোলনরত শিক্ষকগন।

এদিকে, রেজিষ্ট্রার ডা. ফজলুল হক কর্মবিরতিতে অংশ নেয়ার পর তাকে রেজিষ্ট্রার পদ থেকে সরিয়ে দিয়ে বুধবার অর্থনীতি বিভাগের শিক্ষক রাজিব হোসেনকে রেজিষ্ট্রার পদে দায়িত্ব দেয়া হয়েছে।

ডা. ফজলুল হককে রেজিষ্ট্রার পদ থেকে সরিয়ে দেয়ার সংবাদে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টির পর প্রশাসনিক ভবন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম এবং ছাত্রাবাস বন্ধ থাকলেও কিছু ছাত্র বৃহস্পতিবার ক্যাম্পাসে রেজিষ্ট্রারের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে মঙ্গলবার উপাচার্যের বাসভবনে দেখা করতে গেলে উপাচার্য তাদের সাক্ষাৎ না দিয়ে অসৌজন্যমুলক আচরন করেছেন। সেকারনে তারা কর্মবিরতি পালন করছেন।

তবে শিক্ষকদের অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন উপাচর্য প্রফেসর ড. আবুল কাসেম। তিনি বলেন, তিনি প্রশাসনিক কাজের সব ফাইলে স্বাক্ষর করেছেন এবং অনলাইনে তাদের সাথে সার্বক্ষনিক কথা হচ্ছে। তারা মুলতঃ নিয়োগ দাবি নিয়ে এসব কর্মকান্ড শুরু করছে। যেখানে তাদের কোন না কোন স্বার্থ রয়েছে।

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রা…
  • ২১ অক্টোবর ২০২৬
নবম পে স্কেলে বেতন নির্ধারণ শেষ
  • ২১ অক্টোবর ২০২৬
একজন ব্যভিচার, একজন তথ্যপ্রযুক্তি— সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত…
  • ২১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানো নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর উল্টো সুর
  • ২১ অক্টোবর ২০২৬
আজ ২১ অক্টোবর, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্মরণীয় দিন
  • ২১ অক্টোবর ২০২৬