হাবিপ্রবি হিসাব শাখার নতুন পরিচালক মিজানুর রহমান

২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:১৪ PM
মো. মিজানুর রহমান

মো. মিজানুর রহমান © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. মিজানুর রহমান। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক (মুক্তিযোদ্ধা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার উপ-পরিচালক মো. মিজানুর রহমানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৭/০৯/২০২০ ইং তারিখ হতে হিসাব শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, এ দায়িত্বে থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য থাকবেন এবং প্রদেয় ভাতা ও অন্যান্য সুযোগ -সুবিধা ভোগ করবেন। কর্তৃপক্ষ চাইলে যেকান সময় এই আদেশ বাতিল করতে পারবেন।

মিজানুর রহমান বলেন, মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

১ নভেম্বর থেকে লাইসেন্স ছাড়া ফুটপাতে চা-পেয়াজু-মুড়ির ব্যবসা…
  • ২১ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৩ শিশুর মৃত্যুর
  • ২১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেপ্তার
  • ২১ অক্টোবর ২০২৬
আটকে গেল সরকারি চাকরির ১ লাখ পদের নিয়োগ
  • ২১ অক্টোবর ২০২৬
বিএম কলেজের বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হু…
  • ২১ অক্টোবর ২০২৬
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি, ছবি ভা…
  • ২১ অক্টোবর ২০২৬