সিলেট সিটি কর্পোরেশনের আওতায় আসলো শাবিপ্রবি

১০ আগস্ট ২০২০, ১০:৩৭ PM

© ফাইল ফটো

আয়তন সম্প্রসারিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) অন্তর্ভুক্ত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। রবিবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত সিটি কর্পোরেশনের এলাকা সম্প্রসারণ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, শাবিপ্রবি সিটি কর্পোরেশনের আওতায় না থাকায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বসবাসরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফলে সিসিকের আয়তন সম্প্রসারণ করে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা সিটির আওতায় আনার দাবি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। শাবিপ্রবি সিলেট সিটি কর্পোরেশনের আওতায় আসায় বিশ্ববিদ্যালয় পরিবার অনেক আনন্দিত।

ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬
‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগ তুলে পাকিস্তানে আল জাজিরার ওপর নি…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের দফায় দফায় হামলায় জকসুর ভিপি-জিএস, সাংবাদিক,…
  • ০৪ আগস্ট ২০২৬
শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ…
  • ০৪ আগস্ট ২০২৬