বশেমুরবিপ্রবি থেকে ৯১ নয়, চুরি হয়েছে ৪৯ কম্পিউটার

১০ আগস্ট ২০২০, ০৩:৩৩ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ঈদুল আজহার ছুটিতে ৪৯টি কম্পিউটার চুরি হয়েছে। এর আগে রবিবার রাতে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ জানিয়েছিলেন চুরিকৃত কম্পিউটারের সংখ্যা ৯১টি।

এ বিষয়ে রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল রাতে ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান জানিয়েছিলেন মোট ৯১টি কম্পিউটার চুরি হয়েছে কিন্তু আজ সরেজমিনে পরিদর্শনের পর নিশ্চিত হওয়া গেছে চুরিকৃত কম্পিউটারের সংখ্যা ৪৯টি।’

এ বিষয়ে বশেমুরবিপ্রবির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মোঃ নাছিরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের মোট ৯১টি কম্পিউটার ছিলো। গতকাল আমি লাইব্রেরি পরিদর্শন করতে পারিনি। লাইব্রেরির অন্যান্যরা জানিয়েছিলো ৯১টি কম্পিউটার চুরি হয়েছে। কিন্তু আজ আমরা সরেজমিনে দেখতে পাই সকল কম্পিউটার চুরি হয়নি। ৯১টির মধ্যে ৪৯টি কম্পিউটার চুরি হয়েছে এবং ৬ টি কম্পিউটার ভেঙে ফেলা হয়েছে।”

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এসকল কম্পিউটার চুরি হয়েছে। এ ঘটনার তদন্তে ইতিমধ্যে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
  • ০৪ আগস্ট ২০২৬