বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি: তদন্ত কমিটি গঠন

১০ আগস্ট ২০২০, ০২:৪২ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে কম্পিউটার চুরির ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার ড. মোঃ নূরউদ্দিন আহমেদ সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়াকে প্রধান করে গঠিত ওই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কান্দার আলী, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান মোঃ নাছিরুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোঃ নূরউদ্দিন আহমেদ (সদস্য সচিব)।

তদন্ত কমিটিকে চুরির ঘটনার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত গার্ডদের মধ্যে যারা অনুপস্থিত ছিলেন তাদের অনুনোমোদিত ছুটিতে থাকার বিষয়টিও তদন্ত করতে বলা হয়েছে।

এছাড়া, রেজিস্ট্রার সাক্ষরিত ওই অফিস আদেশে আগামী সাত কর্মদিবসের মধ্যে উক্ত তদন্ত কমিটিকে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট জমা দিতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হয়েছে। এর আগে আরও তিন বার কম্পিউটার চুরির কথা জানায় কর্তৃপক্ষ। ২০১৭ সালে ৫০টি, ২০১৮ সালে ৪৭টি ও ২০১৭ সালের আগেও ম্যানেজমেন্ট বিভাগের বেশ কিছু কম্পিউটার চুরির অভিযোগ ওঠে।

ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬