সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবি ছাত্রের মৃত্যু

০৯ আগস্ট ২০২০, ১১:০৬ AM

সড়ক দুর্ঘটনার আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জাহিদ হাসানের। শনিবার (৮ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যান তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জাহিদ চুয়াডাঙ্গা জেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামের ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিনের ছেলে। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুর-খালিশপুর রোডে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন জাহিদ। ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে জাহিদ ও তার দুই ছোট ভাই ফয়সাল আহমেদ ও আবু সাঈদ চুয়াডাঙ্গা থেকে যশোরে আসছিলেন। আসার পথে বালুবোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় জাহিদের মাথায় চোটসহ পায়ের লিগামেন্ট ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হয়। বাকি দু’জন হাত-পা ও মাথায় চোট পেলেও তাদের অবস্থা গুরুতর নয়।

নিহত জাহিদের বাবা কামাল উদ্দিন বলেন, গুরুতর আহত হওয়ার পর জাহিদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। সড়ক দুর্ঘটনায় জাহিদের মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬