কুয়েট শিক্ষার্থীদের বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ

০৭ আগস্ট ২০২০, ০৪:২৯ PM

© ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যয়নরত প্রথম ও দ্বিতীয় বর্ষের যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন আবাসিক ভবনে ভাড়া থাকেন তাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩০ শতাংশ বড়ি ভাড়া মওকুফ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) খুলনা জেলা প্রশাসন, কুয়েট সংলগ্ন বাড়ির মালিক কল্যাণ সমিতি ও কুয়েট কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ করা হয়েছে। তবে এর মধ্যে যদি কুয়েট খুলে যায় তাহলে খোলার পরবর্তী মাস পর্যন্ত এ ভাড়া মওকুফ হবে। শুধু প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বাড়ির মালিকদের কাছ থেকে এ সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, যে সকল শিক্ষার্থী আর্থিক সমস্যার কারনে গত এপ্রিল, মে ও জুন মাসের বাড়ি ভাড়া এখনও পরিশোধ করতে পারেননি তারা বাড়ির মালিকদের সাথে আলোচনা করে ধীরে ধীরে সেই ভাড়া পরিশোধ করবেন।

কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. ইসমাইল সাইফুল্লাহ বলেন, ‘করোনাকালীন দুর্যোগে স্থানীয় বাড়ির মালিকরা সবাই মানবিক আচরণ করেছেন। এ সিদ্ধান্তে বাড়ির মালিক ও শিক্ষার্থী উভয়েরই স্বার্থ রক্ষা হয়েছে।’

এদিকে, জেলা প্রশাসক জানান যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও একই পদক্ষেপ নেয়া হবে।

ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬