করোনামুক্ত পবিপ্রবি উপাচার্য

২৭ জুলাই ২০২০, ০৭:১০ PM

© ফাইল ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১২ দিন চিকিৎসাধীন ছিলেন।

উপাচার্যের করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির ফলোআপ রিপোর্টে নেগেটিভ এসেছে।

এর আগে গত সোমবার (১৩ জুলাই) করোনা উপসর্গ দেখা দিলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রদান করেন উপাচার্য। পরে তার ফুসফুসে ইনফেকশন থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

এদিকে করোনা থেকে মুক্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ তার ও তার স্ত্রীর রোগমুক্তির জন্য যারা দোয়া ও সহমর্মিতা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬