মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: যবিপ্রবি উপাচার্য

২৪ জুলাই ২০২০, ০৪:৫৫ PM

© ফাইল ফটো

বিশ্বে মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ আয়োজিত কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান।

উপাচার্য বলেন, বিশ্বে মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগকেও এগিয়ে যেতে হবে।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, এ বিভাগের তত্ত্বাবধানে একটি আমাদের অত্যাধুনিক হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাব রয়েছে। তবে করোনার কারণে এটির কার্যক্রমে পুরোদমে শুরু করা যায়নি। আমরা আশা করব, যখন এটার কাজ পুরোদমে শুরু হবে, তখন যেন এ বিভাগের শিক্ষার্থীদের পোনা উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত বাস্তবধর্মী শিক্ষা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুব্রত মন্ডল, অধ্যাপক ড. মো. আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬
‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগ তুলে পাকিস্তানে আল জাজিরার ওপর নি…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের দফায় দফায় হামলায় জকসুর ভিপি-জিএস, সাংবাদিক,…
  • ০৪ আগস্ট ২০২৬
শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ…
  • ০৪ আগস্ট ২০২৬
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬