স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম

২৩ জুলাই ২০২০, ০৬:০৮ PM

© ফাইল ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি সদ্য বিদায় নেওয়া অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এর স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে ১২ জনের নাম আলোচনায় ছিল। এর মধ্যে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা ও স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. এনায়েতের জোরেশোরে শোনা যাচ্ছিল। তবে এ দু’জনকে ডিজির দায়িত্ব দিতে চাইলে তারা দায়িত্ব নিতে রাজি হয়নি। তাই অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নতুন ডিজি করা হয়েছে।

আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬
‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগ তুলে পাকিস্তানে আল জাজিরার ওপর নি…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের দফায় দফায় হামলায় জকসুর ভিপি-জিএস, সাংবাদিক,…
  • ০৪ আগস্ট ২০২৬
শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ…
  • ০৪ আগস্ট ২০২৬
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬