যবিপ্রবির সেই নিরাপত্তা কর্মী গ্রেফতার ও বহিষ্কার

২১ জুলাই ২০২০, ০৮:২৬ PM

© সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদককে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত বদরুজ্জামান বাদলকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এ ঘটনায় তাকে সোমবার আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদকের দেওয়া অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণের পর আজ মঙ্গলবার তাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। এদিকে, বাদলকে ফের চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় শিক্ষক সমিতির সভাপতিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এটিএম কামরুল হাসানকে তার কক্ষে গিয়ে নিরাপত্তাকর্মী বদরুজ্জামান বাদল, সেকশন অফিসার ইকবাল হোসেন, শাহীন হোসেন, মালি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও পিয়ন আরিফুল ইসলামসহ কয়েকজন মারধর করেন। এসময় তার কক্ষের টেবিল, চেয়ার, কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করা হয়। উচ্চ আদালতের নির্দেশে স্থায়ী বহিষ্কারাদেশ থেকে চাকরিতে ফেরার ১৪ দিনের মাথায় নিরাপত্তাকর্মী বদরুজ্জামান বাদল এ ঘটনা ঘটান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, বদরুজ্জামান বাদলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদকে সভাপতি এবং কর্মকর্তা সমিতি ও কর্মচারী সভাপতিকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কামরুল হাসানের কাছ থেকে অভিযোগ পেয়ে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তরা হলেন নিরাপত্তাকর্মী বদরুজ্জামান বাদল, সেকশন অফিসার ইকবাল হোসেন, শাহীন হোসেন, ডেসপাস রাইডার ইমরান হোসেন, মালি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও পিয়ন আরিফুল ইসলাম। অভিযুক্তদের মধ্যে বদরুজ্জামান বাদলকে গ্রেফতার করা হয়েছে।

আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬
‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগ তুলে পাকিস্তানে আল জাজিরার ওপর নি…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের দফায় দফায় হামলায় জকসুর ভিপি-জিএস, সাংবাদিক,…
  • ০৪ আগস্ট ২০২৬
শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ…
  • ০৪ আগস্ট ২০২৬
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬