সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে নোবিপ্রবি

১৫ জুলাই ২০২০, ০৪:২১ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সীমিত পরিসরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন , নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ প্রমুখ।

নোবিপ্রবির অ‌্যাকাডেমিক কার্যক্রম ২০০৬ সালের ২২ জুন শুরু হয়। প্রতিষ্ঠাকালীন তারিখ হিসেবে ২২ জুনকে নোবিপ্রবি দিবস হিসেবে ২০১৫ সাল পর্যন্ত পালন করার হলেও ২০১৬ সাল থেকে এটি পরিবর্তন করা হয় এবং নোবিপ্রবি প্রতিষ্ঠার আইনের পাসের দিন ১৫ জুলাইকে নোবিপ্রবি দিবস হিসেবে পালন করা হচ্ছে।

প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবসে ক্যাম্পাসকে সাজানো হয়। বিশ্ববিদ্যালয়ের হল, একাডেমিক ও প্রশাসনিক ভবনে আলোকসজ্জা করা হয়। গুরুত্বপূর্ণ ভবনসমূহে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে। কিন্তু করোনা মহামারি পরিস্থিতিতে এবারের চিত্রটি পুরোপুরি ভিন্ন।

এদিকে দিবস নিয়ে ধোঁয়াশা থাকায় একাডেমিক কার্যক্রম শুরুর দিনকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করার জন্য গণস্বাক্ষর কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এখন পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী ২২ জুন কে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পুনর্বহাল করার পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন।

শিক্ষার্থীদের প্রাণের দাবি বিশ্ববিদ্যালয় দিবসকে ২২ জুন পুনর্বহাল রাখার বিষয়ে উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণস্বাক্ষরে যে মতামত দিচ্ছে সে অনুযায়ী বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যেহেতু ২২ জুন শুরু হয়েছে সেই হিসেবে ২২ জুনকেই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পুনর্বহাল করা যৌক্তিক।

উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ২০০৮ সালের নিবার্চনের মাধ্যমে ক্ষমতায় আসার পরেও নোবিপ্রবির ২য় এবং ৩য় ভিসির মেয়াদকালেও ২২ জুনকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরের ২২ জুন এই বিশ্ববিদ্যালয় দিবস পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

কিন্তু গত ২০১৬ সাল থেকে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালন করা শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতি বছর বিশ্ববিদ্যালয় দিবস আসলে এ নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence