করোনায় আক্রান্ত পবিপ্রবি উপাচার্যকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

১৪ জুলাই ২০২০, ১১:০৪ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে।

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। আর মোট মারা গেছেন দুই হাজার ৩৯১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।

হবিগঞ্জে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
  • ২১ অক্টোবর ২০২৬
ইশরাকের অভিজ্ঞতা কম, রাজনীতিতে এসেছে পোষ্য কোটায়
  • ২১ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন প্রতিমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে পোশাক কারখানায় অন্তঃসত্ত্বার মৃত্যু, সহকর্মীদের ব…
  • ২১ অক্টোবর ২০২৬
দল নির্বাচন নিয়ে ইমরুল কায়েসের ক্ষোভ
  • ২১ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে আকস্মিকভাবে বন্ধ শত শত ওয়েবসাইট, ঝুঁকিতে বাংলাদেশও
  • ২১ অক্টোবর ২০২৬