শিক্ষার্থীদের বাড়িভাড়া মওকুফ করায় মালিককে ফুলেল শুভেচ্ছা মাভাবিপ্রবির

২৫ জুন ২০২০, ০৪:২৩ PM

© টিডিসি ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের বাড়িভাড়া মওকুফ করায় বাড়ির মালিক লিটনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. মাসুদার রহমান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অধ্যাপক ড. মো. মাসুদার রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ শিক্ষর্থী বিভিন্ন সমস্যার পাশাপাশি আর্থিক সংকটে ভুগছে। এই করোনাকালীন সময়ে লিটন ভাইয়ের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ব্যক্তিগতভাবে ও শিক্ষার্থীদের পক্ষে লিটন ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অধ্যাপক মাসুদার রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী টিউশন করিয়ে নিজেদের পড়ালেখার খরচের পাশাপাশি বাড়িতে টাকা পাঠায়। অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আমাদের শিক্ষকগণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে সহযোগিতা করছেন। সকল মেস মালিকদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা শিক্ষার্থীদের মেস ভাড়া যতটুকুসম্ভব মওকুফ করে এই দুর্যোগকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা করুন।

বাড়ির মালিক মো. মাছুম সরকার লিটন বলেন, আমি মাসুদার স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। স্যারের ফুলেল শুভেচ্ছায় আমি সত্যিই অনন্দিত। এই শুভেচ্ছা নিঃসন্দেহে আমাদের মেস মালিকদের অনুপ্রেরণা যোগাবে এবং অন্য সকল মেস মালিকদের এই ব্যাপারে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

এইচএসসি পাসেই অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৪ আগস্…
  • ০৪ আগস্ট ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প…
  • ০৪ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজি ওজনের ‘তবলা’ মাছ
  • ০৪ আগস্ট ২০২৬
হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও হামলার শিকার, জকসু নেতা-সাংবাদ…
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে—ভিসিকে শাস…
  • ০৪ আগস্ট ২০২৬
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা 
  • ০৪ আগস্ট ২০২৬