ঘরোয়া পদ্ধতি মেনেই করোনা নেগেটিভ বশেমুরবিপ্রবি শিক্ষার্থী

© ফাইল ফটো

কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেই কোভিড-১৯ ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী।

গত ৪ মে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউটে অধ্যয়নরত ওই শিক্ষার্থীসহ তার পরিবারের তিন সদস্যের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে তাদের সকলেরই সর্বশেষ রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

ওই শিক্ষার্থী জানান, কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তারা হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিম্নোক্ত ঘরোয়া পদ্ধতিগুলো অনুসরণ করেন
১.কিছুসময় পরপর লেবুর রস মিশ্রিত গরম পানি পান করা।
২.লবণ মিশ্রিত গরম পানি দিয়ে প্রতিদিন ৫-৬ বার গরগরা করা।
৩.দিনে ৩-৪ বার গরম পানির ভাপ নেয়া।
৪. নিয়মিত ব্যায়াম করা।
৫.অরুচি থাকা সত্ত্বেও খাবার খাওয়া এবং সাথে গরম পানি পান করা।
৬.মানসিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করা।

এসময় তিনি আরো জানান, করোনা শনাক্ত হওয়ার পর তাদের হালকা জ্বর,গলাব্যথা ও অবসন্ন বোধ ব্যতীত তেমন কোনো বড় সমস্যা দেখা দেয়নি।

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬
ছোট্ট বেলার পুতুল খেলা নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘পুতুল প্রহর’
  • ০৪ আগস্ট ২০২৬
‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার
  • ০৪ আগস্ট ২০২৬
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ০৪ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬