বশেমুরবিপ্রবির সেই শিক্ষার্থী করোনায় আক্রান্ত নন

০১ মে ২০২০, ১০:৫৮ PM

© ফাইল ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত বলে খবর বেরিয়েছে। সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছে।

তবে ওই শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানা গেছে। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেছেন, করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি সঠিক নয়। এমনকি তিনি এখন পর্যন্ত করোনা শনাক্তকরণের টেস্টও করেননি।

জানা গেছে, কয়েকদিন আগে ওই শিক্ষার্থীর জ্বর হলেও তিনিসহ তার পরিবারের সদস্যরা বর্তমানে সুস্থ আছেন। এসময় তিনি আরও জানান, তার মায়ের কিছুদিন আগে করোনা পজিটিভ রিপোর্ট আসায় তিনি আইসোলেশনে আছেন এবং বর্তমানে প্রায় সুস্থ।

এছাড়া, এমন সংবাদ প্রচারে তিনি অনেকটা বিব্রতবোধ করছেন বলেও জানিয়েছেন ওই শিক্ষার্থী।

হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬