শেখ নাঈমের উদ্যোগে সহযোগিতা পাচ্ছেন বশেমুরবিপ্রবির সেই ১৭৬ কর্মচারী

২০ এপ্রিল ২০২০, ০৪:৫৬ PM

© ফাইল ফটো

নিয়োগসংক্রান্ত জটিলতায় প্রায় সাত মাস যাবৎ বেতন বন্ধ রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দৈনিক মজুরি ভিত্তিক প্রায় ১৭৬ জন কর্মচারীর।

এতদিন ছোটোখাটো ব্যবসা বানিজ্য আর ধার-দেনা করে দিন কাটালেও করোনাভাইরাস তাদের জীবনে নামিয়ে এনেছে ভয়াবহ দুঃসময়। আর কর্মচারীদের এই দূরাবস্থার সংবাদ পওয়ামাত্রই তাদেরকে সহযোগিতা হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র এবং যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

আগামীকাল (২১ এপ্রিল) বশেমুরবিপ্রবির চার ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, শেখ তারেক, বাবুল সিকদার বাবু এবং ফাহাদ সার্জিলের তত্ত্বাবধানে এসকল খাদ্যসামগ্রী দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের নিকট পৌঁছে দেয়া হবে।

এ বিষয়ে চার ছাত্রনেতা জানান, ‘মূলত দুঃসময়েই মানুষের প্রকৃত মানবিকতা প্রকাশ পায়। বশেমুরবিপ্রবি ছাত্রলীগ যাত্রার শুরু থেকেই অভিভাবক হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাইকে পেয়েছে। তিনি সবসময়ই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাড়িয়েছেন। আর তারই ধারাবাহিকতায় বশেমুরবিপ্রবির এই ১৭৬ জন কর্মচারীকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন।’

তারা বলেন, ‘মহামারী একসময় শেষ হবে কিন্তু নাঈম ভাই’র এই সহযোগিতার কথা আমরা মনে রাখবো। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও অন্যকে সহযোগিতা করার চেষ্টা করবো।’

এদিকে খাদ্য সামগ্রী পাওয়ার ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরাও। দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত মাধব দাস বলেন, ‘সামাজিক লজ্জার কারণে দূরাবস্থার মাঝেও কারো নিকট কোনো সহযোগিতা চাইতে পারছিলাম না। এ অবস্থা উপলব্ধি করে আমাদেরকে সহযোগিতা করায় আমরা তার নিকট কৃতজ্ঞ।’

উল্লেখ্য, এর আগে বশেমুরবিপ্রবির অনেক শিক্ষার্থীকেও দুঃসময়ে সহযোগিতা করেছিলেন এই যুবলীগ নেতা। এছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিনই গোপালগঞ্জের অসহায় ও দরিদ্র মানুষদের প্রতি তার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬