হাবিপ্রবিতে উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা

১৫ জানুয়ারি ২০২০, ০৬:৫৮ PM

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) টিএসসি এবং আশেপাশের এলাকায় উচ্চ শব্দে গান বাজনা ও পিকনিকের আয়োজন করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উচ্চ শব্দে গান বাজনার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। পিকনিকের পর ময়লা, আবর্জনা টিএসসির সামনেই ফেলে যাওয়ার কারণে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

গত ১৭ ডিসেম্বর ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও আশপাশের এলাকার রক্ষণাবেক্ষণ, সৌন্দর্য ও শিক্ষার পরিবেশ ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। এ লক্ষ্যে টিএসসি ও আশপাশের এলাকায় বিনা অনুমতিতে উচ্চে শব্দে গান বাজনা ও পিকনিকের আয়োজন করা থেকে সকলকে বিরত থাকতে বলা হলো ।

এ ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বলেন, উচ্চে শব্দে গান বাজনার কারনে লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে বলে অনেক শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করেছেন। তাছাড়া অনেকে পিকনিক করে ময়লা,আবর্জনা টিএসসির সামনেই ফেলে রেখে যায় যেটা দৃষ্টিকটু দেখায় । সে কারনে আমরা নোটিশ দিয়েছি। আমি আশা করবো সার্বিক দিক বিবেচনা করে ছাত্র-ছাত্রীরা এটা মেনে নিবে।

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬