হাবিপ্রবি শিক্ষার্থী শিশির হত্যার বিচার দাবি

১৮ নভেম্বর ২০১৯, ১০:৪৩ PM

© টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থী শিশিরের মৃত্যুর রহস্য উম্মোচন করে তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় শিশিরের জানাজা নামাজ সম্পন্ন হয়। জানাজা ও মাটি দেওয়া শেষে সন্ধ্যা ৬ টার দিকে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে ‘শিশির হত্যার রহস্য উম্মোচন চাই, সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই’ দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থী।

এর আগে গতকাল রবিবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে স্থানীয় প্রশাসন। আকস্মিক এই মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে ময়মনসিংহ মুক্তাগাছায় ছুটে যায় তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধু, সহপাঠী ও শিক্ষকগণ।

মানববন্ধনে উপস্থিত হাবিপ্রবি ছাত্রনেতা সৈকত জানান, এই মৃত্যু স্বাভাবিক ছিলনা। শিশির সাঁতার জানতো আর তার লাশ হাটুপানিতে পাওয়া যায়। এটা পরিকল্পিত হত্যাকান্ড। আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে শিশির হত্যার বিচার চাই।

আল-আমিন নামে এক শিক্ষার্থী বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের বিচার চাই। তদন্তে প্রমাণিত হলে শিশির হত্যাকারীদের যেন ফাঁসিতে ঝুলানো হয়।

মুক্তগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, অতিশীঘ্রই তদন্ত করে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।

সংসদে অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের এমপি
  • ২৯ এপ্রিল ২০২৬
ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
  • ২৯ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, এমপি…
  • ২৯ এপ্রিল ২০২৬
নির্মাণের ৫ বছর পরও চালু হয়নি ফিশ মার্কেট, রাজস্ব হারাচ্ছে …
  • ২৯ এপ্রিল ২০২৬
পদোন্নতি-চাকরির বয়স বৃদ্ধিসহ ছয় দাবি ঢাবি কর্মকর্তা-কর্মচার…
  • ২৯ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস
  • ২৯ এপ্রিল ২০২৬